গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নাটোরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নাটোরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নাটোরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এক গণমিছিল বের করা হয়। উক্ত গণমিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কানাইখালি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো: ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, শহর আমির রাশেদুল ইসলাম, সদর আমির অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তরা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।

আজকালের কন্ঠ/আর বি