বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ | Daily AjKaler Kontho

বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পটুয়াখালীর বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার (২২জুলাই) দুপুর ১ টায় এ গাছের চারা বিতাড়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা উচিত।

কালাইয়া হাট ইজারাদার মোঃরাজিব হোসেন বাবুর অর্থায়নে ৫৬০ জনকে এ গাছের চারা বিতাড়ন করার হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি