Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২২, ২০২৬ , ৭:৪৮ অপরাহ্ণ

বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

লেখকঃ সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার

পটুয়াখালীর বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার (২২জুলাই) দুপুর ১ টায় এ গাছের চারা বিতাড়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা উচিত।

কালাইয়া হাট ইজারাদার মোঃরাজিব হোসেন বাবুর অর্থায়নে ৫৬০ জনকে এ গাছের চারা বিতাড়ন করার হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন