জীবননগর মহেশপুরে প্রেসক্লাব ফুটবল ম্যাচে ওয়ার্ড বিএনপি সম্পাদক সাইদুর আহত: দেখতে ছুটলেন মেয়র পদপ্রার্থী শাহজাহান মিয়া | Daily AjKaler Kontho

জীবননগর মহেশপুরে প্রেসক্লাব ফুটবল ম্যাচে ওয়ার্ড বিএনপি সম্পাদক সাইদুর আহত: দেখতে ছুটলেন মেয়র পদপ্রার্থী শাহজাহান মিয়া


পিয়াস সরকার, চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
জীবননগর মহেশপুরে প্রেসক্লাব ফুটবল ম্যাচে ওয়ার্ড বিএনপি সম্পাদক সাইদুর আহত: দেখতে ছুটলেন মেয়র পদপ্রার্থী শাহজাহান মিয়া

ঝিনাইদহ্ন মহেশপুরে অনুষ্ঠিত জীবননগর প্রেসক্লাব ও মহেশপুর প্রেসক্লাবের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচে খেলার সময় আহত হয়েছেন জীবননগর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইদুর রহমান। খবর পেয়েই তাকে উদ্ধার ও চিকিৎসার খোঁজখবর নিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী শাহজাহান মিয়া।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় মহেশপুর ডিগ্রি কলেজ মাঠে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালীন মাঠের এক পর্যায়ে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান আকস্মিকভাবে আঘাত পেয়ে আহত হন।

ঘটনাটি জানার পরপরই জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী শাহজাহান মিয়া অত্যন্ত দ্রুততার সাথে খেলার মাঠে উপস্থিত হন। তিনি আহত বিএনপি নেতার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এদিকে, সাংবাদিকদের এই রোমাঞ্চকর প্রীতি ফুটবল ম্যাচটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ম্যাচটির উদ্বোধন করেছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। খেলা শেষে দুই ক্লাবের সাংবাদিকরা এ ধরনের সৌহার্দ্যপূর্ণ ক্রীড়া আয়োজন আগামীতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি