
প্রতি বছরের মত আজ নেত্রকোনায় যথাযথ মর্যাদার সহিত জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০মিনিটে নেত্রকোনার বড় বাজারস্থ এলাকায় নরসিংহ জিউর আখড়া হইতে রথের যাত্রা শুরু করা হয়।
হিন্দু ধর্ম মতে, জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিবছর রথে চড়ে মাসির বাড়িতে যান। সাত দিন পর মাসী বাড়ি হইতে নিজ বাড়িতে আসেন। যা উল্টো রথ যাত্রা নামে পরিচিত।
রথ যাত্রা উপলক্ষে নেত্রকোনা নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে মেলা আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় সারা দিন নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে এবং প্রসাদ বিতরণের মাধ্যমে সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :