বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহরের সপ্তাহব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইন | Daily AjKaler Kontho

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহরের সপ্তাহব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইন


মোঃ শেখ ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহরের সপ্তাহব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহরের সপ্তাহব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘Save the Youth, Save the Nation’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহরের সপ্তাহব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইন ‘YOUTH AGAINST DRUGS’-এর অংশ হিসেবে ভোলা শহর শাখা CYCLING AGAINST DRUGS অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) সকাল ৯ টায় ভোলা সরকারি স্কুলের মাঠ থেকে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই Cycling Against Drugs শুরু হয়। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবর ভোলা শহর শাখার সভাপতি হাসনাইন আহমেদ। এতে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি তাহসান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দীর্ঘ এই রানিং রুটটি ভোলা সরকারি স্কুল মাঠ থেকে শুরু করে ডিসি অফিসের সামনে দিয়ে কালীবাড়ি রোড হয়ে টাউন স্কুলের মাঠের সামনে দিয়ে ভোলা সদর হাসপাতালের গেট দিয়ে যুগীরগোল হয়ে উকিল পাড়া হয়ে বাংলা স্কুল মোড় থেকে কালিনাথ রায়েরবাজার হয়ে ইলিশ চত্বরে এসে র‍্যালি শেষ হয়।যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রশিবিরের জনশক্তির পাশাপাশি বিপুলসংখ্যক তরুণ ও সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।