
নড়াইলে নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টাররের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে জেলা হাসপাতাল সড়কে আনোয়ারা আওয়াল মন্ডল কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
শাহাদাত হোসেন সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ রহমান, চিত্রা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলাম, নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তরুণ উদ্যোক্তা মিল্টন শেখ, আল আমিনসহ অনেকে।
নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তরুণ উদ্যোক্তা মিল্টন শেখ জানান, তাদের এখানে আধুনিক যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষাসহ অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হবে।
তিনি আরো বলেন, নড়াইলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তাছাড়া সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট ও দিন দিন রুগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল গুলোতে রুগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই নড়াইলের মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :