নড়াইলে জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নড়াইলে জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
নড়াইলে জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা শাখার উদ্যোগে এক বিশেষ ‘যৌথ সভা-অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যক্রম গতিশীল ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে আজ শনিবার (১৬ মে) বেলা ১২টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

সভায়জেলা বিএনপির সভাপতি ও নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জুলফিকার আলি মন্ডল, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাহেদ বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, জেলা ওলামা দলের সভাপতি এইচ এম তায়েবুর রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজীসহ নড়াইল জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা স্থানীয় নির্বাচন. বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা ও আগামী দিনের সাংগঠনিক আন্দোলন-সংগ্রাম জোরদার করতে দলের তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি