গুলিস্তানে জুতার গোডাউনে আগুন | Daily AjKaler Kontho

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন
গুলিস্তানে জুতার গোডাউনে আগুন

ঢাকার গুলিস্তান ফুলবাড়ি এলাকার একটি জুতার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।

গত (২ মে) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

রাশেদ বিন খালেদ বলেন, গুলিস্তানের আগুনের ঘটনায় বিকেল ৫টা ২৭ মিনিটে আগুনের সংবাদ পাই। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আজকালের কন্ঠ/আর এস