Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩, ২০২৬ , ২:০৮ পূর্বাহ্ণ

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

ঢাকার গুলিস্তান ফুলবাড়ি এলাকার একটি জুতার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।

গত (২ মে) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

রাশেদ বিন খালেদ বলেন, গুলিস্তানের আগুনের ঘটনায় বিকেল ৫টা ২৭ মিনিটে আগুনের সংবাদ পাই। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন