
ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত “জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের” (নীল প্যানেল) ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল নিরঙ্কুশ বিজয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই বিশাল বিজয়ের রূপকার ঢাকা বারের সম্মানিত ভোটার সাধারণ এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
ঢাকা বারের নবনির্বাচিত সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং ডায়নামিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম খান-সহ পূর্ণ প্যানেলে বিজয়ী সকল কর্মকর্তাকে আমি বিশেষভাবে অভিবাদন জানাচ্ছি।
আপনাদের এই ঐতিহাসিক বিজয় মূলত বিএনপি’র আদর্শ, সুযোগ্য নেতৃত্ব ও সততার প্রতি বিজ্ঞ আইনজীবীদের অবিচল আস্থার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। এই জয় গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা বার এসোসিয়েশনের মর্যাদা ও ঐতিহ্য আরও অক্ষুণ্ণ থাকবে। একই সাথে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচারপ্রার্থী মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং তরুণ আইনজীবীদের পেশাগত মান উন্নয়নে আপনারা এক যুগান্তকারী ভূমিকা পালন করবেন।
আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। — প্রফেসর ড. আসিফ মিজান, ভাইস-চ্যান্সেলর, দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :