বগুড়ার শেরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামীর আলহাজ্ব দবিবুর রহমান | Daily AjKaler Kontho

বগুড়ার শেরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামীর আলহাজ্ব দবিবুর রহমান


জাফর ইকবাল, শেরপুর বগুড়া প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
বগুড়ার শেরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামীর আলহাজ্ব দবিবুর রহমান

বগুড়ার শেরপুর উপজেলার ৩নং খামারকান্দী ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুস সামাদ মাস্টারের বাড়িতে গত ২৪ এপ্রিল শুক্রবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের প্রচার ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ শফিকুর রহমান, ইউনিয়ন আমীর মাওলানা মোঃ আরিফ শাহরিয়ার নাজু, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, মাওলানা মোঃ ইব্রাহীম হোসেন, মোহাইমিনুল ইসলাম, নাঈম, কাউছার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে এবং তাদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ দবিবুর রহমান।উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আজকালের কন্ঠ/আর এস