খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. মাসুদ এমপি | Daily AjKaler Kontho

খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. মাসুদ এমপি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. মাসুদ এমপি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বাউফল পাবলিক মাঠে প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা শারীরিক সুরক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মা-বাবার আদেশ মানা এবং ধর্মীয় বিধান মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মাদক থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।

তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের এই শিশু খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় দল এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্য খেলোয়াড় তৈরি হবে।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যায়ক্রমে উপজেলার সব প্রাইমারি বিদ্যালয়ের টিম খেলায় অংশগ্রহণ করবে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ, প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি, শামীমা জাহান লাইজু, রাবেয়া খাতুন কচি, মহিউদ্দিন তালুকদার সবুজ মাস্টারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি