নেত্রকোণায় অপহৃত রাকিবুল ইসলামকে উদ্ধারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন | Daily AjKaler Kontho

নেত্রকোণায় অপহৃত রাকিবুল ইসলামকে উদ্ধারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ২:১১ অপরাহ্ন
নেত্রকোণায় অপহৃত রাকিবুল ইসলামকে উদ্ধারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অপহৃত মোঃ রাকিবুল ইসলামকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিদ্যাবল্লব বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে রাকিবুল ইসলামের সন্ধান ও নিরাপদে উদ্ধারের দাবি জানান। বক্তারা বলেন, গত ২ এপ্রিল ২০২৬ নেত্রকোণা কোর্ট প্রাঙ্গণ থেকে রাকিবুল ইসলাম অপহরণের শিকার হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।

রাকিবুল ইসলাম কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী সপ্না ইয়াসমিন ও তিন কন্যাসন্তান রেখে নিখোঁজ রয়েছেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ করে রাকিবুল ইসলামকে জীবিত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।