Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৪, ২০২৬ , ২:১১ অপরাহ্ণ

নেত্রকোণায় অপহৃত রাকিবুল ইসলামকে উদ্ধারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অপহৃত মোঃ রাকিবুল ইসলামকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিদ্যাবল্লব বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে রাকিবুল ইসলামের সন্ধান ও নিরাপদে উদ্ধারের দাবি জানান। বক্তারা বলেন, গত ২ এপ্রিল ২০২৬ নেত্রকোণা কোর্ট প্রাঙ্গণ থেকে রাকিবুল ইসলাম অপহরণের শিকার হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।

রাকিবুল ইসলাম কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী সপ্না ইয়াসমিন ও তিন কন্যাসন্তান রেখে নিখোঁজ রয়েছেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ করে রাকিবুল ইসলামকে জীবিত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রিন্ট করুন