ইরানের গলা টিপে ধরেছে ইসরাইল: নেতানিয়াহু | Daily AjKaler Kontho

ইরানের গলা টিপে ধরেছে ইসরাইল: নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ইরানের গলা টিপে ধরেছে ইসরাইল: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান ‘শেষ হয়নি’। তবে তিনি দাবি করেছেন, ‘আমরা এরই মধ্যে স্পষ্টভাবে বলতে পারি, আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি।’

মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখিয়ে, যেখানে ইরানের প্রভাব লাল রঙে চিহ্নিত, নেতানিয়াহু বলেন, ‘তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের শ্বাসরোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের আঘাত করেছি, এখনো আরও করার আছে।’

নেতানিয়াহু বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় সেটা নিশ্চিত করতে তিনি জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন। গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং বিশ্বকে এই বিপদের কথা বলেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, ‘কিন্তু বিশ্ব শুনতে চায়নি।’

গত জুনে ইরানে হামলা করে ইসরাইল ‘ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে’ বলেও দাবি করেন তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গে নেতানিয়াহু পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করেন এবং আবারও নিজেকে দায়মুক্ত করেন। তিনি বলেন, ‘এবার সঠিক সময়ে নির্ভুল গোয়েন্দা তথ্য আমার কাছে পৌঁছেছিল।’

আজকালের কন্ঠ/আর বি