
দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক আজকালের কণ্ঠ পাঠকের আস্থা অর্জন করে এগিয়ে চলেছে। এই পথচলায় সম্পাদক ও প্রকাশক মোঃ মিজানুর রহমান মিজানের দূরদর্শী নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম পত্রিকাটিকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে।
সহ সম্পাদক হিসেবে আমি, মোঃ বজলুর রহমান, পত্রিকার এই সাফল্যে গর্বিত। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনগণের কণ্ঠস্বর তুলে ধরার অঙ্গীকার নিয়ে আজকালের কণ্ঠ আরও সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে—এই প্রত্যাশা করি।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ বজলুর রহমান
সহ সম্পাদক
দৈনিক আজকালের কণ্ঠ
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :