সত্যের অন্বেষণে 'দৈনিক আজকালের কণ্ঠ'- পত্রিকার পাঁচ বছরের অভিযাত্রা | Daily AjKaler Kontho

সত্যের অন্বেষণে ‘দৈনিক আজকালের কণ্ঠ’- পত্রিকার পাঁচ বছরের অভিযাত্রা


সম্পাদকীয় প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
সত্যের অন্বেষণে ‘দৈনিক আজকালের কণ্ঠ’- পত্রিকার পাঁচ বছরের অভিযাত্রা

আজ ১লা এপ্রিল—একটি তাৎপর্যপূর্ণ দিন। দেশের গণমাধ্যম অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করা দৈনিক আজকালের কণ্ঠ– এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। সময়ের হিসাবে পাঁচ বছর হয়তো খুব দীর্ঘ নয়, কিন্তু সংবাদপত্রের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ পথচলার সূচনা, যেখানে প্রতিদিনের সংগ্রাম, দায়বদ্ধতা এবং সত্যের প্রতি অবিচল অঙ্গীকারই হয়ে ওঠে মূল চালিকাশক্তি।

দৈনিক আজকালের কণ্ঠ তার মূল ব্রত হিসেবে ধারণ করেছে—“সত্যের অন্বেষণে”। এই অঙ্গীকার কেবল একটি স্লোগান নয়; বরং এটি একটি নৈতিক অবস্থান। বর্তমান সময়ে তথ্যপ্রবাহের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিভ্রান্তি, অপপ্রচার ও অর্ধসত্যের ঝুঁকি। এই প্রেক্ষাপটে একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের কাজ হলো যাচাই-বাছাই করে সত্য তুলে ধরা, জনস্বার্থে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা এবং সমাজের বাস্তব চিত্র জনগণের সামনে উপস্থাপন করা।

দৈনিক আজকালের কণ্ঠ তার সংবাদ পরিবেশনায় জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, আইন-আদালতসহ বহুমাত্রিক বিষয়কে অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে পত্রিকাটি কেবল খবর প্রকাশেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কণ্ঠস্বর তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

ডিজিটাল যুগে সংবাদপত্রের চ্যালেঞ্জ যেমন বেড়েছে, তেমনি সুযোগও সৃষ্টি হয়েছে নতুনভাবে পাঠকের কাছে পৌঁছানোর। দৈনিক আজকালের কণ্ঠ- সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রিন্টের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও সক্রিয় উপস্থিতি নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে।

এই পথচলায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ মিজানুর রহমান মিজানের নেতৃত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সম্পাদনায় পত্রিকাটি ধীরে ধীরে পাঠকের আস্থা অর্জন করেছে এবং একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

গণমাধ্যম কেবল তথ্যের বাহক নয়, এটি সমাজের দর্পণ এবং একই সঙ্গে পথপ্রদর্শক। একটি সংবাদপত্র যখন সত্যের পক্ষে অবস্থান নেয়, তখন তা শুধু সংবাদ পরিবেশন করে না—বরং সমাজে ন্যায়, সচেতনতা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখে। আজকের দিনে এই ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পাঁচ বছরে পদার্পণের এই মুহূর্তে দৈনিক আজকালের কণ্ঠের কাছে প্রত্যাশা—তারা তাদের নৈতিক অবস্থান আরও সুদৃঢ় করবে, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার মানদণ্ড আরও উন্নত করবে এবং পাঠকের আস্থা অটুট রাখবে। প্রযুক্তির এই যুগে ডিজিটাল প্ল্যাটফর্মেও তাদের উপস্থিতি আরও শক্তিশালী হয়ে উঠুক—এটাই কাম্য।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মী ও পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সত্যের অন্বেষণে তাদের এই যাত্রা হোক আরও দীর্ঘ, দৃঢ় ও আলোকিত।

শুভেচ্ছান্তে,
মোঃ আরাফাত আলী
সহ সম্পাদক
দৈনিক আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ/আর বি