মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি'র আলোচনা সভা | Daily AjKaler Kontho

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা, পৌর শাখা ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের ওইদিন বিকেল ৪টায় গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আবু বক্কর গাজী, গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, উপজেলা মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগম।

বক্তব্য রাখেন নলচিড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ জামাল ফকির, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ ফজলুল হক সরদার, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন রাজা, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন মাস্টার, মহিলা দল নেত্রী তানিয়া আক্তার প্রমূখ।

আজকালের কন্ঠ/আর বি