আত্রাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আত্রাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
আত্রাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ১১টায় আত্রাই উপজেলা মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় কোরআন খতম করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ রেজাউল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন আত্রাইয়ের সুপারভাইজার মোঃ আকবর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ, মসজিদ কমিটির সদস্য (এমসি), গণ্যমান্য ব্যক্তি (জিসি)সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

সভাপতির বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

আজকালের কন্ঠ/আর বি