
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোণা পৌর শহরের সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করছেন আসন্ন পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। মাসব্যাপী এই কর্মসূচিতে প্রতিদিনই উপকৃত হচ্ছেন নিম্নআয়ের মানুষ।
রমজান মানেই সংযম, ত্যাগ আর সহমর্মিতার শিক্ষা। এই শিক্ষা থেকেই নেত্রকোনা পৌর শহরের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি।
রমজানের শুরু থেকেই প্রতিদিন বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী, রিকশাচালক, ভ্যানচালকসহ নিম্নআয়ের মানুষের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করছেন তিনি। তার এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমজীবী ও পথচারীরা। অনেকেই বলছেন, রমজানের পুরো মাসজুড়ে এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে।
আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, রমজান ত্যাগ ও সহমর্মিতার মাস। এই মাসে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সাধারণ মানুষের ভালোবাসা থেকেই আমি এমন উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, ৩০ রমজান পর্যন্ত এই ইফতার বিতরণ কর্মসূচি চালু থাকবে।
ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এই ইফতার বিতরণ কর্মসূচি স্থানীয় বাসিন্দাদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :