বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) ১২ রমজান ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম আহাদ, আহ্বায়ক আলী আজম, সদস্য সচিব এহসানুল হক রিপন, সদস্য ইয়াসিন মাহমুদ, হীরা আহমেদ জাকির, জুনায়েদ আহমেদ, কাজি আশরাফুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ ইসমাইল, আব্দুল কাইয়ুম সরকার নিরব, ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র অধ্যাপক ও জেলা শাখার সভাপতি ডা : আবদুল কাদির, শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল আলম চৌধুরী , জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জসিম খান সহ আরও অনেকে।

এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করতে হবে। একই সঙ্গে স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আজকালের কন্ঠ/আর বি