হাসপাতাল পরিদর্শন ও রোগিদের সহযোগিতা প্রদান করলেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য | Daily AjKaler Kontho

হাসপাতাল পরিদর্শন ও রোগিদের সহযোগিতা প্রদান করলেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য


মোঃ আতিয়ার রহমান,সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
হাসপাতাল পরিদর্শন ও রোগিদের সহযোগিতা প্রদান করলেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য

সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সখিপুর হাসপাতাল পরিদর্শন কালে ভর্তিকৃত রোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ সহায়তা প্রদান করেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সাতক্ষীরা সদর আসনের দেবহাটা উপজেলার সখিপুর হাসপাতাল পরিদর্শনে এসে এ কর্মসূচি বাস্তবায়ন করেন। একই সাথে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের সাথে কথা বলেন তিনি। পরে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর ইসলাম, সেক্রেটারী এইচএম এমদাদুল হক সহ আরো অনেকে।