লোহাগড়ায় আওয়ামী লীগের অফিস খুলে জয় বাংলা স্লোগান  | Daily AjKaler Kontho

লোহাগড়ায় আওয়ামী লীগের অফিস খুলে জয় বাংলা স্লোগান 


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
লোহাগড়ায় আওয়ামী লীগের অফিস খুলে জয় বাংলা স্লোগান 

দীর্ঘ ১৮ মাস পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগ ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন মানিকগঞ্জ বাজার আঞ্চলিক কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুভ উদ্বোধন করে

নেতা-কর্মীরা। উদ্বোধন এর পর অফিসের সামন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ০৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় ভিডি ও সূত্রে দেখা, নেতাকর্মীর স্লোগানে তারা বলেন, জয় বাংলা, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, জয় বাংলা জয়া বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাঁসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা সরকার বার বার দরকার। এই স্লোগান দেয় তারা।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনাটি আমরা শুনছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।