নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী বাবর বেসরকারিভাবে নির্বাচিত | Daily AjKaler Kontho

নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী বাবর বেসরকারিভাবে নির্বাচিত


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী বাবর বেসরকারিভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিপুল জনসমর্থন নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক তথ্যে তার এই বিশাল ব্যবধানে জয়ের খবর নিশ্চিত হওয়া গেছে। লুৎফুজ্জামান বাবর তার চিরচেনা ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়েছেন।

নির্বাচনি এলাকা থেকে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, লুৎফুজ্জামান বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকা জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় টানটান উত্তেজনার ভোট গণনা।

আজকালের কন্ঠ/আর বি