আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা | Daily AjKaler Kontho

আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা


মোঃ ফিরোজ আহম্মেদ ,আত্রাই নওগাঁ প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যার পারে মো.জাহাঙ্গীর ও আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাম মন্ডলের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৬(আত্রাই রাণীনগর) আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আব্দুল মান্নান,পারভেজ ইকবাল,সাহাদৎ হোসেন রকেট,আয়ূব আলী,মো.শহিদুল ইসলাম,আব্দুল জলিল,মো.আছির,মো.কামরুজ্জামান, মো.আফছার,মো.সোবহান,

সহ উপজেলা বিএনপি, আহসানগঞ্জ ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। মরহুমা বেগম খালেদা জিয়া রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন,আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা।

আজকালের কন্ঠ/আর এস/এফ