
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় তারাগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হলে বদরগঞ্জ ও তারাগঞ্জ
দুই উপজেলাকে কখনোই আলাদা চোখে দেখা হবে না। উভয় উপজেলাকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট মাখদুম আলম, উপজেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান শিপু, রংপুর জেলা বিএনপির সদস্য মো. মতিয়ার রহমান, আহসান হাবীব খান সাবুসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিশেষ অতিথিরা বলেন, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।জনসভায় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আজকালের কন্ঠ/ আর এস/এস
আপনার মতামত লিখুন :