বিএনপি'র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় রাজধানী’র, ধানমন্ডিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সহিদুল ইসলাম সহিদ এর আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, শেখ রবিউল আলম।

এ সময় ধানমন্ডি থানা বিএনপি আহবায়ক, শফিকু রহমান শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক ধানমন্ডি থানা ছাত্রদলের সভাপতি, শেখ খালিদ হাসান জেকি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো ধানমন্ডি থানা বিএনপি’র নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি