রংপুরের তারাগঞ্জে জমির টপসয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে জমির টপসয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড


সোহেল রানা, তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে জমির টপসয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) উপজেলার শেরমস্ত গ্রামের মৃত মকবুল মণ্ডলের ছেলে রেজাউল করিম (৩৮)-কে বেআইনিভাবে জমির উপরিভাগ কেটে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা বাঙালীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আজকালের কন্ঠ /আর এস/এস