Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১২, ২০২৬ , ৮:৫৮ অপরাহ্ণ

রংপুরের তারাগঞ্জে জমির টপসয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

লেখকঃ সোহেল রানা, তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) উপজেলার শেরমস্ত গ্রামের মৃত মকবুল মণ্ডলের ছেলে রেজাউল করিম (৩৮)-কে বেআইনিভাবে জমির উপরিভাগ কেটে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা বাঙালীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আজকালের কন্ঠ /আর এস/এস

প্রিন্ট করুন