৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান | Daily AjKaler Kontho

৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগষ্টের আগে আমরা ফিরে যেতে চাই না, আগষ্টের পূর্বে ফিরে যাওয়ার কোনো কারণ নেই।

আজ (শনিবার, ১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না।

তিনি বলেন, সব আশা পূরণ সম্ভব না হলেও দেশের মানুষ স্বপ্ন দেখছে। সবাই যদি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নেয়া সম্ভব।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি