ঝালকাঠির নলছিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ঝালকাঠির নলছিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


মোঃশাখাওয়াত হোসেন সোহাগ, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (৯ জানুয়ারি) নালছিটি মার্চেন্ট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেন,দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ, নির্যাতন ও সীমাহীন ত্যাগের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া নিজেকে কেবল বিএনপির নেত্রী হিসেবে নয়, বরং দেশের সব শ্রেণি-পেশা ও রাজনৈতিক মানুষের মতাদর্শের কাছে একজন শ্রদ্ধেয় জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বে রাজনীতি কখনো ব্যক্তিকেন্দ্রিক হয়নি, বরং জনমানুষের অধিকার ও গণতন্ত্র তিনি সব সময় দৃঢ় অবস্থানে থেকেছেন।

ইসরাত সুলতানা ইলেন ভূট্টো তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে রফিকুল ইসলাম জামাল বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের বিষয়ে তার মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.জিয়াউদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএনপির ধর্ম বিষয়ক উপদেষ্টা ও ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এছাড়া উপস্থিত ছিলেন নলছিটি, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। অনুষ্ঠানে নেতারা বক্তব্য রাখেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র ও উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে গভীর শ্রদ্ধা লক্ষ্য করা গেছে।

আজকালের কন্ঠ/আর বি