
২ জানুয়ারী ২০২৬, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, বিএনপি নেতা ও সমাজসেবক জিয়া উদ্দিন হায়দার স্বপনের বাসভবনে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তাঁর পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয় বলে জানা গেছে। মাহফিলে কোরআন তেলাওয়াত, মিলাদ, দরুদ শরীফ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক, ওলামায়ে কেরাম এবং এলাকাবাসীর একটি উল্লেখযোগ্য অংশ অংশগ্রহণ করেন। জিয়া উদ্দিন হায়দার স্বপন ভাইয়ের বাসভবনটি এদিন বিকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে। মাহফিল শেষে দোয়ায় অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস লাভ এবং তাঁর পরিবার-পরিজনদের জন্য ধৈর্য কামনা করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর থেকে ঝালকাঠিসহ সারাদেশে বিভিন্ন স্থানে বিএনপি ও সমর্থকদের উদ্যোগে এ ধরনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। জিয়া উদ্দিন হায়দার স্বপনের এই উদ্যোগকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন এবং এটিকে দেশনেত্রীর প্রতি অকৃত্রিম শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :