নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা | Daily AjKaler Kontho

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা

মেহেরপুর-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। দলীয় ও স্থানীয় রাজনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে রোমানা আহমেদ দেশের একটি গণমাধ্যমকে জানান, দলের বৃহত্তর স্বার্থ ও সংগঠনের ঐক্য অটুট রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আমি বিএনপির আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে আগের মতোই সক্রিয় থাকব। দলের যে কোনো কর্মসূচিতে আমার ভূমিকা অব্যাহত থাকবে। তার এই সিদ্ধান্তে মেহেরপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, রোমানা আহমেদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের প্রভাব পড়তে পারে।

রোমানা আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক শিশুবিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে।

আজকালের কন্ঠ / আর এস