৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায় | Daily AjKaler Kontho

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বাংলাদেশি। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সকালে ঘোবরা এলাকায় হয় এ দুর্ঘটনা। নিহতদের দুই জনের বাড়ি কুমিল্লা। বাকিরা কক্সবাজারের বাসিন্দা। এরই মধ্যে জানা গেছে দুই জনের পরিচয়। তাদের একজন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার, অন্যজন হলেন রামু উপজেলার লোকমান হাকিম।

নিহতদের এক প্রতিবেশীরা জানান, কাজ শেষ করে একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। সেসময় অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। নিহতদের মরদেহ কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি। ওমানে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে তাদের মরদেহ।

আজকালের কন্ঠ / আর এস