কথা রাখলেন ডা:শাহারিয়ার কিনে দিলেন অ্যাম্বুলেন্স | Daily AjKaler Kontho

কথা রাখলেন ডা:শাহারিয়ার কিনে দিলেন অ্যাম্বুলেন্স


নিজস্ব প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ৪:১২ অপরাহ্ন
কথা রাখলেন ডা:শাহারিয়ার কিনে দিলেন অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক খান মেহেদী :-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থী ব্যাস্ত আর সেখানে ব্যাতিক্রম।

বরিশাল -৬ আসনের স্বতন্ত্র মনোনয়ন পাওয়া প্রার্থী ডা:শাহারিয়ার।জনগনের দেওয়া স্বতন্ত্র মনোনয়ন পাওয়ার পরেও নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।মনোনয়ন জমাও দেননি তিনি।ডা:শাহারিয়ার দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি ফ্রী মেডিকেল ক্যাম্প করে আসছেন বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে।তার লক্ষ্য বাকেরগঞ্জের প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।ডা: শাহারিয়ার জাগ্রত তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি তার সংগঠনের মাধ্যমে বাকেরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তরুনদের মাদকমুক্ত রাখতে ক্রিড়াতে সম্পৃক্ত করেছেন।বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা,অসহায় মানুষদের সহায়তা করা সহ নানা ইতিবাচক কাজ দীর্ঘদিন করে আসছেন তার সাথে তিনি বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন।

তিনি জানান ফ্রী এ্যম্বুলেন্স সার্ভিস চালু করা হচ্ছে এর মাধ্যমে অনেক মুমূর্ষু রোগী এই সেবাটা পাবে।মানুষের বিপদে তাদের যেন পাশে থাকতে পারি।আমি কোন রাজনৈতিক ব্যাক্তি নই আমি একজন চিকিৎসক আমার লক্ষ্য বাকেরগঞ্জের মানুষের কাছে সেবা দেওয়া সেই লক্ষ্যে আমৃত্যু কাজ করে যাবো।

আজকালের কন্ঠ/আর এস/ মেহেদী