আত্রাইয়ের বান্দাইখাড়াতে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের পথসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আত্রাইয়ের বান্দাইখাড়াতে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের পথসভা অনুষ্ঠিত


মোঃ ফিরোজ আহম্মেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
আত্রাইয়ের বান্দাইখাড়াতে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের পথসভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে আজ শনিবার ২৭ডিসেম্বর২০২৫ বিকেল ৪,৩০ মিঃ থেকে সন্ধা পর্যন্ত সাবেক মন্ত্রী আলমগীর কবিরের পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পথসভায় সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি