মদনে অবৈধভাবে নদী থেকে মাটি উওোলনের দায়ে ১জনের কারাদণ্ড | Daily AjKaler Kontho

মদনে অবৈধভাবে নদী থেকে মাটি উওোলনের দায়ে ১জনের কারাদণ্ড


সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
মদনে অবৈধভাবে নদী থেকে মাটি উওোলনের দায়ে ১জনের কারাদণ্ড

নেত্রকোণার মদনে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে ১ জনকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান দালত।

শনিবার ( ২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মৌজায় শীমের হাটি নামক স্থানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় মো. শুভ (২৫) নামে অত্র এলাকার প্রভাবশালী একজনকে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশণার (ভূমি) শাওলিন নাহার।

বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর অধীনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজকালের কন্ঠ/আর এস/সুশীল