Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ

মদনে অবৈধভাবে নদী থেকে মাটি উওোলনের দায়ে ১জনের কারাদণ্ড

লেখকঃ সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার মদনে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে ১ জনকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান দালত।

শনিবার ( ২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মৌজায় শীমের হাটি নামক স্থানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় মো. শুভ (২৫) নামে অত্র এলাকার প্রভাবশালী একজনকে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশণার (ভূমি) শাওলিন নাহার।

বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর অধীনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজকালের কন্ঠ/আর এস/সুশীল 

প্রিন্ট করুন