দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের | Daily AjKaler Kontho

দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এ কর্মসূচি পালনা করা হবে। একই সঙ্গে দোয়া-মোনাজাত করা হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ও তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল করা হবে।

আজকালের কন্ঠ /এম