দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান | Daily AjKaler Kontho

দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকেলে লেবুখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিব হাওলাদারের বাড়িতে এই দোয়ার আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফারুক ফকির, বাদল মাস্টার, নেসার উদ্দিন, সাগর, নাসির সিকদার, আলমগীর হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুবদল নেতা মোহসীন এবং সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা মোস্তফা মাস্টার।

দোয়া-মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন।

এ সময় বক্তারা আরও বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতা পুরো দেশের মানুষের প্রত্যাশা।

আলোচনা পর্বে নেতাকর্মীরা পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দোয়া-মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর বি