ঝিনাইদহ-৪(কালীগঞ্জ) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম গ্রহন | Daily AjKaler Kontho

ঝিনাইদহ-৪(কালীগঞ্জ) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম গ্রহন


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
ঝিনাইদহ-৪(কালীগঞ্জ) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম গ্রহন

ঝিনাইদহ-৪ আসনে(কালীগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার বেলা ৩টায় তিনি কালীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন কুমার মন্ডল,জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান,কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক ও কর্মপরিষদ সদস্য ইকবাল হুসাইনসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে মাওলানা আবু তালিব বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি