খালেদা জিয়া সারাজীবন জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন: কায়কোবাদ | Daily AjKaler Kontho

খালেদা জিয়া সারাজীবন জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন: কায়কোবাদ


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
খালেদা জিয়া সারাজীবন জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন: কায়কোবাদ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন এবং এই পথে তিনি নির্যাতিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসা ও পেস্কারুননেছা এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় সবাইকে দুই রাকাআত নফল নামাজ আদায় করে দোয়া করার আহ্বান জানান তিনি।

কায়কোবাদ আরও বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় সবাইকে তা মেনে চলতে হবে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর। এ সময় স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী আচরণবিধির কারণে কোনো স্লোগান বা সমাবেশ না করার আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি