এ পৃথিবীতে টিকে থাকতে হলে প্রযুক্তির বিকল্প নেই, এই তথ্য প্রযুক্তির যুগে এখন আর এনালগ এর অস্তিত্ব নেই: দুলু | Daily AjKaler Kontho

এ পৃথিবীতে টিকে থাকতে হলে প্রযুক্তির বিকল্প নেই, এই তথ্য প্রযুক্তির যুগে এখন আর এনালগ এর অস্তিত্ব নেই: দুলু


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
এ পৃথিবীতে টিকে থাকতে হলে প্রযুক্তির বিকল্প নেই, এই তথ্য প্রযুক্তির যুগে এখন আর এনালগ এর অস্তিত্ব নেই: দুলু

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ পৃথিবীতে টিকে থাকতে হলে প্রযুক্তির বিকল্প নেই, এই তথ্য প্রযুক্তির যুগে এখন আর এনালগ এর অস্তিত্ব নেই। এখন এই কম্পিউটারের যুগে তোমরা যারা আছো আজকে আমি তোমাদের সফলতা কামনা করি।

কারণ এই মেয়েরা এই ছেলেরা আজকে আমাদের দেশের ছেলে-মেয়েরা বিদেশে যাওয়ার জন্য পাগল, একটু লেখাপড়া শিখলেই যায় বিদেশে কানাডা আমেরিকা। এখন তো আমার মনে হয় তোমরা তারা প্রশিক্ষণ শিক্ষা অর্জন করেছে ঘরে বসে থেকেই ডলার, বাড়িতে বস থেকেই পাউন্ড, বাড়িতে বসে টাকা ইনকাম করা এর থেকে সহজ উপায় পৃথীবিতে আর নাই।ঘরে বসে থেকে কম্পিউটার ট্রেনিং এর মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার তোমরা ঘরে বসে থেকে ইনকাম করতে পারবে।
তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় নাটোর আইটি ইন্সটিটিউটে ১০০ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে উত্তীন প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী সার্টিফিকেট বিতরন ও আলোচনা সভায় এই সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,শহিদুল্লাহ সোহেল, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন নাটোর আইটি ইন্সটিটিউট সিনিয়র প্রশিক্ষক তাহমিনা আশরাফী, জুয়েল রানা সহ ছাত্র-ছাত্রী।

আজকালের কন্ঠ/আর বি