সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থীকে জিতাতে ঐক্যবদ্ধ সকল মনোনয়ন প্রত্যাশী | Daily AjKaler Kontho

সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থীকে জিতাতে ঐক্যবদ্ধ সকল মনোনয়ন প্রত্যাশী


সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন
সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থীকে জিতাতে ঐক্যবদ্ধ সকল মনোনয়ন প্রত্যাশী

চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। ৪ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। প্রার্থী ঘোষণার পরই সন্দ্বীপের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয় শুভেচ্ছা, সমর্থন ও ঐক্যের নতুন অধ্যায়।

মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আবু তাহের, তারিকুল আলম তেনজিং, রফি উদ্দিন ফয়সাল, মিজানুর রহমান মিল্টন ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন পর্যায়ক্রমে মোস্তফা কামাল পাশাকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা দেওয়ার পাশাপাশি পরবর্তীতে সরাসরি সাক্ষাৎ করেও তারা দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। তাঁরা জানান, ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে দলকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য এবং মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।

স্থানীয় বিএনপি নেতারা মনে করেন,দীর্ঘদিন পর সন্দ্বীপে দলীয় অভ্যন্তরে এমন সমন্বিত ও ইতিবাচক অবস্থান বিএনপির সংগঠনকে আরও সক্রিয় করবে। তারা বলেন,কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচারণাই এ আসনে জয়ের প্রধান হাতিয়ার হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে,সন্দ্বীপে বিএনপির এই ঐক্যবদ্ধ অবস্থান আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করবে। এ ঐক্য বিএনপি কে আরও এগিয়ে নিবে।

আজকালের কন্ঠ/আর এস/এ