নেত্রকোনায় ইমাম-খতিব উলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

নেত্রকোনায় ইমাম-খতিব উলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
নেত্রকোনায় ইমাম-খতিব উলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা

নেত্রকোনায় আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হকের উদ্যোগে ইমাম-খতিব ও উলামা মাশায়েখ গণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা পাবলিক হলে এই সভার আয়োজন করা হয়।

সভায় নেত্রকোনা সদর ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ওলামা-বিদ্বানরা অংশ নেন। বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হক বলেন,ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের নৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপনাদের পরামর্শ আমার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। জনগণের সেবা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।

মতবিনিময় সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

আজকালের কন্ঠ/আর এস/এস