নেত্রকোনায় আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হকের উদ্যোগে ইমাম-খতিব ও উলামা মাশায়েখ গণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা পাবলিক হলে এই সভার আয়োজন করা হয়।
সভায় নেত্রকোনা সদর ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ওলামা-বিদ্বানরা অংশ নেন। বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হক বলেন,ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের নৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপনাদের পরামর্শ আমার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। জনগণের সেবা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।
মতবিনিময় সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
আজকালের কন্ঠ/আর এস/এস