
বাতাসে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের প্রচার-প্রচারণায় ব্যস্ত নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০ টা হতে জুম্মার আজানের আগপর্যন্ত উপজেলা মহিলা দলের সম্মানিত ১ নং সদস্য এবং ফজলে হুদা বাবুলের সহধর্মিণী মনিরা সুলতানা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে বদলগাছীর উপজেলার ৪ নং ওয়ার্ডের জিধিরপুর এবং ডাঙ্গিসাড়া গ্রামে ধানের শীষের প্রচার-প্রচারণা করেন।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলার ছাত্রবিষয়ক সম্পাদক ইয়াদ আলী, বদলগাছী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিব রহমান এবং উপজেলা ছাত্রদলের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।
ভোটারদের কাছে ভোটা চাওয়ার সময় মনিরা সুলতানা বলেন, “আমার স্বামী ফজলে হুদা বাবুল একজন শিক্ষিত এবং জনদরদী মানুষ। তার চোখে আমি দেখেছি আপনাদের জন্য কিছু করার আকাঙ্খা। আপনারা ভোটা দেওয়ার মাধ্যমে তাকে আপনাদের জন্য কিছু করার সুযোগ করে দেবেন এবং দোয়া করবেন”।
ক্ষুদ্র-নৃগোষ্ঠীর একজন ভোটার জানান, “সত্য কথা বলতে, আমাদের এলাকার উন্নয়নের জন্য ফজলে হুদার কোন বিকল্প নেই। আমরা সপরিবারে অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি আমরা ভোট দিলে, আমাদের হুদা ভাইয়ের ধানের শীষেই ভোট দিব”।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :