
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মীসভায় স্থানীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
উপজেলা মৎস্যজীবী দলের এই কর্মীসভায় সভাপতিত্ব করেন আঙ্গারিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ লিটন খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বশির খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাওলাদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাসান জাকির।
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোহিব্বুল্লাহ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, দুমকি উপজেলা মহিলা দলের সভাপতি আমেনা বেগম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান (নান্নু), উপজেলা মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আরিফ হোসেন, মুরাদিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সালাম এবং পাংগাসিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মুছা।
আলোচনায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :