
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলা সদর থেকে গৈলা বাজার, নিমতলা,দাসেরহাট,কাঠিরাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা “লকডাউনের নামে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে” বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন—বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহাদাত বিশ্বাস,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা কলেজ ছাত্রদলের সভাপতি মো:সাকিব,উপজেলা বিএনপি নেতা লোকমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা শুভ তালুকদার,উপজেলা যুবদলের নেতা মো:খাইরুল ইসলাম, ও সাইদুল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
মিছিলে নেতারা বলেন, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য লকডাউনের ডাক দিয়েছে। তারা জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করতে চাইছে। বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো এই অগণতান্ত্রিক কর্মসূচির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তারা আগামী ১৩ তারিখের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের কথা জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :